• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা মুরাদনগরে নিহত মামুনের বাড়িতে শোকের মাতম

Reporter Name / ১১৬৮ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মামুন ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। গত ৬ মাস আগে আত্মীয়দের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার-দেনা করে পরিবারকে সাবলম্বী করতে সৌদি আরবে পাড়ি জমান। মামুনের মৃত্যুতে এখন অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারের ভবিষ্যৎ।
নিহত মামুন মিয়া (২৮) জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে।
নিহত মামুনের বাবা আব্দুল আউয়াল বলেন, আমি চাই আমার ছেলের লাশটা যেন আমরা পাই। ধার-দেনা করে ছেলেরে বিদেশ পাঠাইছিলাম সুখের মুখ দেখতে। এখন আমার সব শেষ।
নিহত মামুনের মামী তাসলিমা বেগম জানান, মামুন তার মামা ইয়ার হোসেন ও ভাগ্নে জাহিদুল ইসলামের সাথে বাসে করে ওমরাহ করার জন্য মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় মামুনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চত হই। পাশাপাশি তার সাথে থাকা মামা ইয়ার হোসেন ও ভাগ্নে জাহিদুল ইসলাম গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, খবর পেয়ে নিহত মামুনের বাড়িতে গিয়েছি। এ বিষয়ে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। যত দ্রæত সম্ভব লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে রাসেল মোল্লার ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রেক্ষাপট: ওমরাহ পালনের উদ্দেশ্যে স্থানীয় সময় সোমবার বিকেলে পবিত্র নগরী মক্কায় যাওয়ার পথে সৌদি আরবের আসির অ লের আবহা জেলায় ৪৭ যাত্রী নিয়ে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। যাত্রীদের মধ্যে ৩৫ বাংলাদেশি ছিলেন। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জানায়, দুর্ঘটনাস্থলটি জেদ্দা থেকে আনুমানিক ৬০০ কিলোমিটার দূরে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৪ জন নিহত হন।
প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৮ বাংলাদেশি রয়েছেন। ওই আটজনের মধ্যে তিনজন কুমিল্লার। তারা হলেন জেলার মুরাদনগরের মামুন, রাসেল মোল্লা ও দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকার গিয়াস হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category