• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ৪৫৯ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধ ঃ

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ।
শনিবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে মুরাদনগর উপজেলা পরিষদ চত্তরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৬টা ৪০ মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আবদুস সামাদ শিকদার, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর প্রেসক্লাব সহ উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় মুরাদনগর ডি.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিল্পকলার আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহন, শরীরচর্চা প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ শেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার (ওসি) শফিউল আলম, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, ইউপি চেয়ারম্যান বিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজসহ সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও সকাল ১২টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়াসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, খেলাধূলা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category