• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরের বাঙ্গরায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ ভ্যান জব্

Reporter Name / ৪১১ Time View
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর, কুমিল্লা,প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগরে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি
পিকআপ ভ্যান উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
রবিবার রাত ৮টায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর নজরুল গেইট
এলাকায় অভিযান চালিয়ে এসব গাজাঁ ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ
ভ্যান (ঢাকা মেট্টো-ন ১৯-৬৬৫৬) জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে
গাড়ী ফেলে আসামীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ব্রাহ্মণপাড়া মাধবপুর হতে
দুইজন মাদক ব্যবসায়ী (ঢাকা মেট্টো-ন ১৯-৬৬৫৬) নাম্বারযুক্ত একটি পিকআপ
ভ্যান দিয়ে মাদকের একটি বড় চালান বাঙ্গরাবাজার থানার দৌলতপুরের দিকে
আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কাজী মোঃ
শাহনেওয়াজ এর নেতৃত্বে একদল পুলিশ দৌলতপুর নজরুল গেইট এলাকায় চেক পোষ্ট
স্থাপন করে। আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌলতপুর পল্লী বিদ্যুৎ সাব-
স্টেশন অফিসের রাস্তার পাশে গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে আসামীদের ফেলে
যাওয়া পিকআপ ভ্যানটি তল্লাশী করে ভিতরে থাকা ৩৮ কেজি গাঁজা এবং
আসামীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন ও পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ
ভ্যানটি জব্দ করে।
এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল
হোসেন বলেন, দৌলতপুর নজরুল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি
গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত পিকআপের অজ্ঞাতনামা চালক ও অজ্ঞাতনামা একজন
মাদক কারবারী’র বিরুদ্ধে এজাহার দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত
মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category