• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করেছে প্রশাসন।
রবিবার সকাল ১১ টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (৩৮ বীর)’র মেজর নাজিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সহ-সভাপতি সৈয়দ মোস্তাক আহম্মেদ মীর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, উপজেলা জামায়েতের সুরা সদস্য মোঃ মনসুর মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা মোল্লা গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি নিত্যনন্দ রায়, সহ-সভাপতি দুলাল দেবনাথ, রতন চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, জামায়াতে ইসলামের শুরা সদস্য শাহজাহান মাস্টার, মাহবুব আলম মুন্সি, জালাল উদ্দিন, আবুবকর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারন সম্পাদক খোরশেদ আলম, মুরাদনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক চন্দন দেবনাথ প্রমুখ। এছাড়ও বিভিন্ন এলাকার পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় দূর্গাপূজাকে উৎসব মুখর করতে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৪৫টি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল গুলা পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অংশগ্রহনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category