• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক পেলো এগারোজন

Reporter Name / ৪৯৪ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২২ সালের একুশ ক্যাটাগরীতে এগারোজন শ্রেষ্ঠ হওয়ার তালিকা প্রকাশিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুইয়া জনীর স্বাক্ষরিত এ তালিকা প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি হিসেবে তিনি ওই তালিকা প্রকাশ করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরভ অর্জন করেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম আচার্য্য, মুরাদনগর সদর ইউনিয়নের সুরেশ্বদ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবনম এলি।

সহকারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন, নবীয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আবু নাঈম ভুইয়া ও দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমীন ফাতেমা।

স্কুল মেনেজিং কমিটির শ্রেষ্ঠ এস এম সি সভাপতি হয়েছেন আমপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন সরকার ও শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন ধামঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. জহিরুল ইসলাম জুয়েল।

শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন গুঞ্জর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম ভুইয়া।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.আনোয়ার হোসেন চৌধুরী।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আমপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ কর্মচারী মিহির চন্দ্র নাগ।

তালিকা প্রকাশের পর সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুইয়া জনী বলেন, ‘প্রায় একমাস ধরে নয়টি ক্লাস্টার ভিত্তিক জাচাই-বাচাই করে শ্রেষ্ঠত্বের তালিকা তৈরি করা হয়েছে। আশা করি তাদের কর্মজীবন আরো সুন্দর ও গতিশীল হবে এবং অন্যরা এগিয়ে আসার প্রেরনায় উজ্জীবিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category