• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ ছাত্র: দুই ভাইয়ের মরদেহ উদ্ধার মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ফয়জল হক মৃধা নিহাদ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। ৫ আগস্টের পর তাদের ক্ষমা করে শান্তিতে থাকার সুযোগ দেওয়া হয়েছে দাবি করে বক্তারা বলেন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category