সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাদেকুর রহমান সাদেক ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, এম আর গ্রুপের চেয়ারম্যান এবং হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।
এক শোকবার্তায় তিনি মরহুম সাদেকুর রহমান সাদেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, সাদেকুর রহমান সাদেক ছিলেন একজন পরিচিত সমাজসেবক ও জনসম্পৃক্ত ব্যক্তি। তার মৃত্যুতে সোনারগাঁবাসী একজন গুণী ব্যক্তিকে হারালেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।