সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল-আমিন নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
ইতোমধ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলের গাঁও বাজার থেকে চৌরাস্তা যাওয়ার রাস্তায় পানি নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিনের।
স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে আল-আমিন নিজস্ব অর্থায়নে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন।
এছাড়া তাহেরপুর স্কুলে যাওয়ার পথে হাতের বাম পাশে ব্রিজসংলগ্ন এলাকায় ভাঙা রাস্তার কারণে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো।
তিনি নিজস্ব অর্থায়নে ওই রাস্তার সংস্কার কাজও সম্পন্ন করেছেন।
পাশাপাশি কান্দাপাড়ার ভিতরের একটি রাস্তা সংস্কার এর কাজও তার নিজস্ব অর্থায়নে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান,রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের পাশাপাশি আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন।
সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান স্থানীয়রা।
আল-আমিন বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।