• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর,কুমিল্লা।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর )  ১২ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে ঝাঁকজমাপূর্ন ভাবে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কে বিদায়ী সংবর্ধনা ও  ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ বডিউল আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুড়াখাল কুরুন্ডি মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন । বক্তারা আরো বলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন  স্যারের কর্মদক্ষতা, বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালবাসা আমাদের শিক্ষা পরিবারের সকলকে মুগ্ধ করেছেন। তাছাড়া ক্রীড়া জগৎসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে স্যারের প্রধান অতিথির আসন অলংকৃত করা সবকিছুই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই, দেশের প্রতিটি উপজেলায় এরকম দক্ষ, চৌকুস নির্বাহী অফিসার দায়িত্ব পালন করুক। স্যারের পরিবারের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, মুরাদনগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব আপনাদের।

দায়িত্ব পালনকালে শিক্ষকরা বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category