• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভুয়া ছাত্র সমন্বয়কদের প্রতি স্বজনপ্রীতি দেখানোর অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও উপজেলা শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা চত্বরে অবস্থিত শহিদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল অফিসারদের বিরুদ্ধে ভুয়া ছাত্র সমন্বয়কদের প্রতি স্বজনপ্রীতি দেখানোর অভিযোগ করে বলেন, যারা বিগত ৫ই আগষ্ট পূর্ববর্তী সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে ও রক্ত ঝরিয়েছে তাদের সাথে সু-সম্পর্ক না গড়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলোনা ও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারে ধূসর ছিলেন তাদেরকে প্রাধান্য দেওয়াসহ নানান রকম বৈষম্যের সৃষ্টি করছে উপজেলা প্রশাসন। তারা দ্রæত এই বৈষম্যের অবসান চায়। প্রকৃত ছাত্র সমন্বয়কদের মূল্যায়নের দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্য নাহিদুল নাঈমের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা শাখার ছাত্র সমন্বয়ক সিয়াম খানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান, শাহপরান, শ্রীকাইল সরকারি কলেজের শিক্ষার্থী এনামুল হক, বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবদুর রহমান উজ্জ্বল, মেহেদি হাসান, সাইফুল ইসলাম শান্ত, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন, বাশঁকাইট কলেজের শিক্ষার্থী ইমন, দোলন, আরিফ প্রমূখ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। যদি কারোর আমার বিপক্ষে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি আমাকে বললে শুধরানোর চেষ্টা করবো আর যদি শুধরাতে না পারি তাহলে এখান থেকে চলে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category