হোমনা, কুমিল্লা,প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে ৫ জন । এতে আনুমানিক ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং দুটি বসত ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার সন্ধ্যায় জয়পুর ইউনিয়নের মির্জানগর গ্রামের অটোরিক্সা চালক আব্দুল লতিফ সিদ্দিকীর ঘরের সিলিন্ডার গ্যাস থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
আহতরা হলেন-জাকির হোসেনের ছেলে মো. সজীব (২২), শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২০), জীবন মিয়ার ছেলে সাইফুল (২০), ফরিদ মিয়ার ছেলে শাহিন (৩৮)সহ ৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে সজিব ও জালাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, মির্জানগর গ্রামের দরিদ্র রিক্সা চালক আবদুল লতিফ সিদ্দিকীর ঘরে সন্ধ্যায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বসৎ ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় মুহুর্তেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে ারদিকে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর প্রাণপন চেষ্টা করে পরে খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনগণের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুণ নিয়ন্ত্রণে আসে। এর আগেই দুটি বসত ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ ৩-৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো.ওসমান গনি জানান, খবর পেয়ে আমরা দ্রুত চলে যাই। কিন্তু যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন আনে। তবে গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে ।