• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জ বিএনপির বিজয় মিছিল

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

আবদুল জলিল,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আওয়ামী সরকারের পতন দিবস উপলক্ষে লাকসামে বিজয় মিছিল করা হয়েছে।

৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১টায় লাকসাম পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম। তিনি বলেন, ৫ আগষ্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এছাড়া তিনি লাকসাম লালমাই এর সমন্বয়ে কুমিল্লা ৯ আসন নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন লাকসাম- মনোহরগঞ্জের মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইন শা আল্লাহ। ওইসময় নিজ এলাকা লক্ষীপুরে যাওয়ার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লাকসাম বাইপাসে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহম্মেদ, লাকসাম পৌরসভা সাবেক আহবায়ক আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম, মোশারফ হোসেন মশু, আবুল হাসোন মিলন,বেলালুর রহমান মজুমদার, ইব্রাহিম খলিল,উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক,সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, মাহবুবুর রহমান মানিক, মোকলেছুর রহমান,সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category