• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মুরাদনগরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম

Reporter Name / ৫৬০ Time View
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) ঃ
কুমিল্লার মুরাদনগরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের মহেশপুর ভান্ডারী মার্কেটের মুদি দোকাল গুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে স্থানীয় চেয়ারম্যান রহিম পারভেজ কিছুই জানেন না বলে জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, গতকাল ৫নং পূর্ব দৈর পশ্চিম  ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহেশপুর গ্রামের ভান্ডারী মার্কেটের দুলাল মিয়ার দোকানে গিয়ে দেখা যায়, তিনি দোকানের থাকে থরে থরে সাজিয়ে রেখেছেন তেলের বোতল। যে গুলোর গায়ে টিসিবির স্টিকার সাঁঠানো। প্রতি বোতলের মূল্য ৪০০ টাকা দরে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করছেন তিনি। ছবি তোলার বিষয়টি আচ করতে পেরে তিনি অন্য পণ্য গুলো সড়িয়ে নেয়।
দোকানদার দুলাল মিয়ার ভাষ্য, ‘আমি জানি না টিসিবির পন্য বিক্রি করা যে অপরাধ। দুই বোতল আমার ব্যবহারের জন্য আনছি। বাকীগুলো আমার বউ,মা ও ভাইয়ের বউ আনছে। আর বাকি বোতল ও পন্য একজন অপরিচিত লোক বাজারে বিক্রি করতে নিয়ে আসলে, অনেকেই তার কাছ থেকে কিনছে। তাই মোনাফার আসায় আমিও কিনছি।’
৫নং পূর্ব দৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, টিসিবির পন্য বিক্রির কার্ড পেয়েছি ৯শ ৬টি। বারজন মেম্বারের মাঝে তা বিলি করেছি জনসংখ্যা অনুপাতে। কোন অনিয়ম আমার জানা নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূইয়া জনির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টিসিবির পণ্য অন্যত্র বিক্রির কোন সুযোগ নাই। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category