• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

Reporter Name / ৫৩৩ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর
শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় নিহত
হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় মহাসড়কের চান্দিনা অংশে এই
দূর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সাঈফ আহমেদ মৃত্যুর সংবাদটি
নিশ্চিত করেছেন।
নিহত সাদিয়া চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, প্রতিদিনের মত কোচিংয়ে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি আটক
করলেও চালক পালিয়ে যায়। ঘটনার পর সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত
বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে
করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ যান
চলাচল স্বাভাবিক করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সামনে একটি ফুট
ওভারব্রিজ নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থীরা
প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক অতিক্রম করে ক্লাস করতে আসে। কোনো
ফুটভারব্রীজ না‌ থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
অতিক্রম করে স্কুলে আসতে হয়।
উল্লেখ্যঃ ২০১৮ সালের ৩০ জুলাই একই বিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার ঢাকা-
চট্টগ্রামে মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category