• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি পরিত্যক্ত দোকান থেকে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী বাজারের আনিছুল রহমানের দোকান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক জয়পুরহাট সদর উপজেলার মুরারীপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন ওরফে জলিলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়া জানায়, আরিফ হোসেন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। সে গত দুই মাস পূর্বে উপজেলার গোড়না গ্রামের মৃত নুর আলাউদ্দিনের পুত্র আনিছুর রহমানের ভূতগাড়ী বাজারের একটি ঘর ভাড়া নিয়ে মোটরসাইকেল মেরামতের কাজ করছিল।
ঘটনার দিন রাতের কোন এক সময় আরিফ হোসেন দোকান ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সকালে জনৈক এক মহিলা আরিফের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায়  ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category