• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে

রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস

Reporter Name / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নজরুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
ব্যস্ততা আর সময়ের চাপ পেছনে ফেলে একদিনের জন্য প্রকৃতির কোলে মিলিত হলো সংবাদকর্মীদের পরিবার। হাসি, গল্প আর আন্তরিকতায় ভর করে নগরীর মনোরম রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজন।
দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, উপদেষ্টা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজন। সবুজের ছায়ায় এমন মিলনমেলা যেন কর্মব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তির এক নিঃশ্বাস।
বনভোজনে ছিল খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন। শিশুদের কোলাহল আর প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও রঙিন ও প্রাণচঞ্চল। একসময় কলমের মানুষরা হয়ে ওঠেন শুধুই মানুষ—সহকর্মী থেকে পরিবার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীদের জীবন প্রতিনিয়ত চাপ ও দায়িত্বে ভরা। এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে যেমন দৃঢ় করে, তেমনি পেশাগত কাজে নতুন উদ্যম জোগায়।
শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। হাসি-আনন্দ আর পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় রাজশাহীর আলো পত্রিকার এই বনভোজন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পত্রিকার সম্পাদক আজিবার রহমান, বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা, নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনি নিরো। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর আলহাজ্ব আবু বক্কর আলী, মামুন অর রশিদ,মুর্শেদ কামাল রানা   মোঃ গোলাম মোস্তফা মামুন সাধারণ সম্পাদক রাজশাহী প্রেসক্লাব,   মোঃ শামসুল ইসলাম সাধারণ সম্পাদক বরেন্দ্র প্রেস ক্লাব,  ইফতে খায়ের আলম বিশাল,  আজহারুল ইসলাম বুলবুল, মোঃ জাহিদুল ইসলাম, আব্দুল জব্বার, শাহিনুর রহমান,  রাসেল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ রফিকুল ইসলাম,  লিয়াকত হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল,স্বাধীন, রফিকুল ইসলাম,রনি, রবিউল ইসলামসহ রাজশাহী জেলার প্রতিটি উপজেলার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category