• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

চাঁদাবাজি বন্ধে নিজস্ব অর্থায়নে কোম্পানীগঞ্জ বাজার ইজারা মুক্ত করলেন সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন

Reporter Name / ৬৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি ঠেকাতে বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার কে নিজস্ব অর্থায়নে ২০ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আগামী এক বছরের জন্য ইজারা মুক্ত করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে উন্নয়ন ও পানি নিস্কাশন, পরিস্কার-পরিচ্ছন্নতা, যানজট নিরষন সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজার কে ইজারা মুক্ত করার ঘোষণা দেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এ সময় তিনি বলেন, কিছু লোক ইজারার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন উপায়ে বহুদিন ধরে চাঁদাবাজি করে আসছে। ওইসব লোকদের কে চিহ্নিত করতে ২০ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আজ থেকে এই বাজারকে ইজারা মুক্ত করা হলো। যদি ইজারার নামে আপনাদের কাছ থেকে কেউ টাকা নিতে আসে তাকে ধরে পুলিশে খবর দিবেন। আগামী এক বছর আপনাদের কাউকে ইজারার টাকা দিতে হবে না। এই বাজার কে চাঁদাবাজ মুক্ত করতে যদি প্রতি বছর ভর্তুকি দিতে হয় প্রয়োজনে তাই করবো।
সভায় নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম সাহেদ।
কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক চন্দন বণিক ও বেলাল হোসেনের সঞ্চালনায় কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভূইয়া, আবু বক্কর ও দীলিপ বাবু, ইউপি সদস্য শাহ আলম, জসিম উদ্দিনসহ বাজারের সকল প্রকারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category