• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

এমপি’র অর্থায়নে পুরো রমজান মুরাদনগর বাজার ইজারা মুক্ত ঘোষণা ও ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ৫৫৯ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাস মুরাদনগর বাজারকে ইজারা মুক্ত ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। শনিবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ কালে তিনি এ ঘোষণা দেন।
এসময় প্রতি বছরের ন্যায় উত্তর পাড়া এলকার ৪৫০টি পরিবারের মাঝে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করেন।
এর আগে মুসলেম উদ্দিন আলিয়া মাদ্রাসা মাঠে নায়েব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় তিনি বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যানমুলক কাজ করা।
আহসান হাবীব শামীমের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এড্যা. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, সদরের ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ইউপি চেয়ারম্যান আবু মুসা আল কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হাসান, ইউপি সদস্য মোঃ বাদশা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category