• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

ডোমারে এলজিইডি’র সঞ্চয়ের ১৪ লক্ষ টাকার চেক বিতরণ

Reporter Name / ৫৯৩ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের সঞ্চয়ের প্রায় ১৪ লক্ষ টাকা উত্তোলনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ডোমার চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” ডোমার উপজেলা এর আওতায় নিয়োজিত ১৩জন মহিলা কর্মীকে জনপ্রতি এক লক্ষ সাত হাজার টাকার চেক হাতে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের প্রতিজনকে সঞ্চয়ের এক লক্ষ সাত হাজার টাকার চেক দেওয়া হয় এবং প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাব নাম্বারে এক হাজার করে টাকা জমা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category