• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদঅর্থ স্বর্ণালংকারসহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা মুরাদনগরে অভাব ও মানসিক যন্ত্রণায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা মুরাদনগরে মাদকবিরোধী অভিযান: দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ মুরাদনগরে ১৩ কোটির প্রকল্পে অনিয়ম: দেয়াল ভেঙে দিলেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্টর বহিষ্কার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে আ. লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা মুরাদনগরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৪ ড্রেজার ধ্বংস, ৪ জনের কারাদণ্ড মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি ‘আল আমিন’ গ্রেপ্তার

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূর সম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘরে ফিরে ধর্ষণের বিষয়ে শিশুটি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে, ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category