• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে কৃষি জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে এরশাদ মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মন চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের কৃষি জমি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত এরশাদ মিয়া ব্রাহ্মনচাপিতলা গ্রামের আব্দুল হকের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান ও বাঙ্গরা বাজার থানার ওসি আবদুল কাদের খান।

নিহতের পিতা জানান, ছেলেটা আগে গাড়ী চালিয়ে সংসারে খরচ দিতো। কয়েক বছর আগে থেকে মাদকে আসক্ত হয়ে যায়। আমি ছেলেকে নেশার জগৎ থেকে থেকে ফেরাতে বহুদিন ধরে চেষ্টা করেও তাকে নেশার জগৎ থেকে ফেরাতে পারিনি।তাকে বিয়ে দিয়েছিলাম নেশার কারণে বউটাও চলে গেছে। সোমবার রাত থেকে সে নিখোঁজ ছিল। সকালে জমির মধ্যে তার জবাই করা লাশ দেখতে পেয়ে লোকজন আমাকে জানায়। পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়া বলেন গত এক বছর পূর্বে আমি তাকে ধরে পুলিশে দিয়েছিলাম কিন্তু সে মাদক ছেড়ে ভালো হয়নি। সেখানে লাশ পাওয়া গেছে সেখানেই তারা মাদক সেবন করতো। এমন নৃশংস হত্যাকান্ড যারা ঘটিয়েছে তাদের বিচার দাবী করছি।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছি, তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category