• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুরাদনগরে শতবর্ষী বৈশাখী মাছের মেলা: ক্রেতাদের উপচে পড়া ভিড়

Reporter Name / ৪০৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

শতবর্ষ ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে বসে বৈশাখের মাছের মেলা। ঐতিহ্যের ধারক এই মাছের মেলায় রুই, কাতল, মৃগেল ও চিতলসহ নানা প্রজাতির মাছের ব্যাপক সমাগম ঘটে। মাছের মেলায় এবার বড় মাছের দাম কিছুটা বেশি হলেও মেলায় লাখ লাখ টাকার মাছ বিক্রির করেছেন বিক্রেতারা।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সকাল থেকেই মাছের মেলা ঘিরে বিক্রেতা, ক্রেতা ও উৎসুক লোকজনের কলরবে মুখরিত হয়ে ওঠে মুরাদনগরের ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর মৎস্য বাজার। বৈশাখ ঘিরে ঐতিহ্য ও বিশেষত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে মুরাদনগর রামচন্দ্রপুর বাজারের মাছের মেলা।
মেলায় কাতলা, রুই, মৃগেল, পাঙ্গাস, গাসকার্প, কার্ফু, কালবাউশ, ব্রিগেড, সিলভার কার্পসহ হরেক রকমের বড় মাছ ছাড়াও রয়েছে চিংড়ি, টেংড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতির দেশীয় মাছ। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৫শ থেকে ১২শ টাকা কেজি বিক্রি করছে। ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ঐসব মাছ। আবার মেলা ঘুরতে এসেছেন অনেকেই।
ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার মাছের দাম কেজিতে অনেকটা বেড়েছে।
বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখ ঘিরে মাছের চাহিদা অনেক বেড়েছে। আমরা সবধরনের মাছ নিয়ে এসেছি। নববর্ষ উপলক্ষে সবাই বড় মাছটাই বেশি কেনেন। তারা আরো জানান, পরিবহন ও মজুরী খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি হলেও ঐতিহ্যের কারণে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় ঘুরতে আসা সিনিয়র সাংবাদিক সফিক সরকার, ও মো. রাসেল সিয়া বলেন, ঐতিহ্যবাহী এই মেলা ঠিক কবে শুরু হয়েছিল সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এই মেলার বয়স শত বছরের বেশি এবং এটি মুরাদনগরের ঐতিহ্য। মেলা থেকে বড় মাছ কিনে স্বজনদের বাসায় পাঠানো হয় এবং অনেকে মেলার মাছ দিয়ে অতিথি আপ্যায়নও করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে মাছ কিনতে আসা বাবুল মিয়া বলেন, ৯০০ টাকা কেজি করে দুটি কাতল মাছ কিনেছি। অন্যান্য সময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। এই দিনটির জন্য আমরা অপেক্ষায় থাকি বড় মাছ কেনার জন্য।
রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম (রতন) বলেন, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম একটু বেশি হওয়ায় বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হচ্ছে। তার পরেও সবাই সাধ্যমতো মাছ ক্রয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category