• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা, যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করা এক যুবককে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে মো. হোসেন (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সাতমোড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category