• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবসে সাত গুণী শিক্ষক নির্বাচিত সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সিএনজি জব্দ মুরাদনগরে মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সোনারগাঁয়ে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গ্রেপ্তার শাস্তির দাবিতে মানববন্ধন ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার

গভীর রাতে হজযাত্রীদের সেবায় ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ

Reporter Name / ৩১৭ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

গভীর রাতে হজযাত্রীদের সেবা কার্যক্রম তদারকিতে রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্ববোধ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি রাতভর হজযাত্রীদের সার্বিক অবস্থা ও সেবাব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি হজক্যাম্পে উপস্থিত হয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার ডেস্ক ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ইমিগ্রেশন এলাকায় গিয়ে হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

পরিদর্শনের একপর্যায়ে ধর্মমন্ত্রী ডরমিটরি এলাকায় যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ডরমিটরির পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজ নেন তিনি। এ সময় হজযাত্রীরা হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। ভিসা প্রসেসিং দ্রুত সম্পন্ন হচ্ছে এবং হজক্যাম্পে পৌঁছানোর পর স্বেচ্ছাসেবকরা লাগেজ রুমে পৌঁছে দিচ্ছেন। এছাড়া আধুনিক স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে লাগেজ র‍্যাপিং সুবিধাও প্রদান করা হচ্ছে বলে জানান তারা।

সব মিলিয়ে এবারের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে বলে মতামত দিয়েছেন হজযাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category