• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড মুরাদনগরে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলের কারাদণ্ড জামায়াত কর্মী নিহতের গুজব ছড়িয়ে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে হামলা ভাঙ্গচুর লুটপাটের অভিযোগ গভীর রাতে হজযাত্রীদের সেবায় ক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন মুরাদনগরে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা, যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার

মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলের কারাদণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের পর বাবাকে মারধরের অভিযোগে আলী হোসেন (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আলী হোসেন (২২) ওই এলাকার আবদুল আউয়াল এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। এ কারণে সে প্রায়ই বাবার সঙ্গে দুর্ব্যবহার ও হামলার ঘটনা ঘটাতো। সর্বশেষ রবিবার রাতে মাদক সেবনের পর সে নিজের বাবাকে মারধর করে।
খবর পেয়ে মুরাদনগর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আলী হোসেন কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, মাদক সেবন করে জনগণের শান্তি বিনষ্ট এবং নিজ পিতাকে মারধর করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category