• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা

Reporter Name / ২৫৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এবং পূর্বধইর পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
অভিযানকালে কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে।
পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে একটি সরকারি খাল উদ্ধার করে সাধারণ মানুষের পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি বলেন, ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে প্রশাসনের কোনো আপোষ নেই। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমি হতে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category