সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আলক মেহেদীডর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ থানাধীন এলাকা থেকে সজিব ওরফে ব্লেড সজিবকে গ্রেফতার করে।
গ্রেফতার সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।ক পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
পরে গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সোনারগাঁ থানার মামলা নম্বর-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।