• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবানের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরমতলা গ্রামের মজনু’র ছেলে শাহজালাল(২৪) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কৃষ্ণপুর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ এমরান(৪২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সিদ্ধেশ্বরী গ্রামের কালাচানের মেয়ে মিলন রানী সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানে মুরাদনগর থানার পুলিশের একটি দল অংশ নেয়।
ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category