• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ স্থাপন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত র‍্যালি ও সমাবেশ করে যাচ্ছে মুরাদনগর থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে (১৯ আগস্ট) জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
মুরাদনগর থানার আয়োজনে অনুষ্ঠিত র‍্যালীতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে বাখরাবাদ বাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
​তিনি বলেন, “মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
এসআই সুলতান এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তৌফিক আহমেদ মীর, মাদক নির্মল কমিটির ইউনিয়ন সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন চিশতী, জাহাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ আতিকুল্লাহ পিয়া, জাহাপুর ইউনিয়ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল মেম্বার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, যুগ্ন আহ্বায়ক আল মামুন, যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কায়কোবাদ হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ফাহাদ হোসেন, ইউপি সদস্য মো: বাহার উদ্দিন, জাহাপুর কমলাকান্ত স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আক্তার হোসেন, ছয়ফুল্লাকান্দি বাজার মসজিদের ইমাম জুনায়েদ আহমেদ, ছয়ফুল্লাকান্দি কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: আবুল কালাম, বাখরাবাদ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ জাকারিয়া ফয়েজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, আবু মুসা সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category