• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ মুরাদনগরে মাদক কারবারিদের আতঙ্ক নবাগত দুই ওসি তিস্তার উত্তাল স্রোত কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় লাখাইয়ে বজ্রপাতে ৩ কৃষকের ৩টি গরুর মৃত্যু দিশেহারা খামারিরা নবীগঞ্জে মনজুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিতার মিয়া গ্রেপ্তার মুরাদনগরে সেচ্ছাসেবকদল নেতাকে কারাদণ্ড, ড্রেজার মেশিন বিনষ্ট উচ্চশিক্ষাকে ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী করতে গবেষণা জরুরি: প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান

মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এক নারী ইউপি সদস্য বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (১৪ মে) বিকেলে উপজেলার ২২ নং টনকি ইউনিয়ন পরিষদের  ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি বেগমের বিরুদ্ধে চৈনপুর বাজারে এই সংবাদ সম্মেলন করে এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে বিউটি বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ববতী ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের প্রকল্পের টাকা দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে আত্মসাত ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেছেন  গ্রামবাসী। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

বক্তারা বলেন টনকী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বিউটি বেগম, বয়স্ক ভাতার কার্ড বণ্টনে অনিয়ম ও স্বজনপ্রীতি, প্রতিবন্ধী ভাতার তালিকায় অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি। বিধবা ও মাতৃত্বকালীন ভাতার অর্থ আত্মসাত। সরকারি অনুদানের টাকা বণ্টনে দুর্নীতি ও অনিয়ম। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে অর্থ লুটপাট। রাস্তা ও উন্নয়নমূলক কাজের নিম্নমান এবং ভুয়া বিল উত্তোলন। অসহায় ও দরিদ্র জনগণের অধিকার বঞ্চিত করা। ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে স্বজনদের অগ্রাধিকার প্রদান। সরকারি চাল ও খাদ্য সহায়তা বিতরণে অনিয়ম। জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহার। উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাত ও দুর্নীতি এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টে অপতৎপরতা। ভিজিডি ও ভিজিএফ কার্ড বণ্টনে পক্ষপাতিত্ব। কর্মসংস্থান প্রকল্পে শ্রমিক নিয়োগে অনিয়ম। সাধারণ জনগণের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ। সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার। এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার। স্থানীয় নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে মিথ্যা অপপ্রচার। সাধারণ জনগণকে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

হাজী তফাজ্জল হোসেন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন জিসাসের  সাধারণ সম্পাদক মোঃ ফারুক, মোঃ হাবিবুর রহমান, মোঃ, সাইফুল ইসলাম, মোঃ সেলিম মুন্সি, ভুক্তভোগী মোসাঃ সালেহা বেগম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাসাস মুরাদনগর উপজেলা জাসাস যুগ্ম আহবায়ক জামাল মিয়া,
টনকি ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আবুল সরকার, টনকি ইউনিয়ন জাসাস যুগ্ম আবুল কালাম, সাবেক ইউপির সদস্য আবুল কাশেম, হাজি তফাজ্জল হোসেন, আমির সর্দার, মনিরুজ্জামান, মোঃ রবি, মোঃ নবী নেওয়াজ, মোঃ আঃ করিম, শাহ আলম, জাকির হোসেন, কারী মোঃ আতিকুল রহমান, মোঃ জসিমউদদীন প্রমুখ।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা মেম্বার বিউটি বেগম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হয়রানি করার জন্য এসব মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category