• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জে মনজুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিতার মিয়া গ্রেপ্তার

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

সাহেব আলী, হবিগঞ্জ সদর প্রতিনিধি।।

“হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মনজুর মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সিতার মিয়া (৩০)।

পুলিশ জানায়, নবীগঞ্জ থানার মামলা নম্বর-১৪, তারিখ ২১ এপ্রিল ২০২৬-এর এজাহারভুক্ত আসামি ছিলেন সিতার মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, নিহত মনজুর মিয়া নবীগঞ্জ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে মনজুর মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‌্যাব-৯ জানায়, এর আগে গত ২৩ এপ্রিল একই মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গ্রেপ্তার হওয়া সিতার মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, “হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category