• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

উচ্চশিক্ষাকে ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী করতে গবেষণা জরুরি: প্রো-ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান।
তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করতে হবে। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রম, দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। এ ধরনের গবেষণা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কনসিলিয়েরি প্রাইভেট লিমিটেড (CPL) বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, কর্মসংস্থান উপযোগিতা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি মূল্যায়নে “Feasibility Study to Assess the Future Readiness and Responsiveness of Bangladesh’s Higher Education System” শীর্ষক গবেষণা পরিচালনা করছে।
এ সময় ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিক্ষাবিদ জেসমিন নাহার ও সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category