• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে সেচ্ছাসেবকদল নেতাকে কারাদণ্ড, ড্রেজার মেশিন বিনষ্ট

Reporter Name / ৩৭৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পারভেজ নামের সেচ্ছাসেবক দলের এক নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত পারভেজ পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও এলখাল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

এসময় দুটি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের এলখাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। এসময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পারভেজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category