• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২) ও শাহজাহান মিয়ার ছেলে রহিম (১৯)।
পুলিশ জানায়, ওসির নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার এসআই এসআই সাজ্জাদ উল করিম সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াচালা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ রুবেল মিয়া ও রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। বাঙ্গরা বাজার থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category