• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার জমি দখলমুক্ত বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার  ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

স্কাউটদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে
কুমিল্লার মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তায় বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আমির হোসেন, উপজেলার স্কাউট সম্পাদক মো: তাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেনার মো: আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ।
প্রশিক্ষণে স্কাউট কার্যক্রমে সম্পৃক্তকরণসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার উপর গুরুত্বআরোপ, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও স্কাউটের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দীক্ষা দেয়া হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন স্কাউট অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category