• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রোগীর পরিবারের পরামর্শ ও সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী।

তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪)। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিষয়টি অবগত হয়ে তার দেশে ফেরার উদ্যোগ নেন। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান হেদায়েতুল ইসলাম। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকেন। এ সময় তিনি আর্থিক ও শারীরিক নানা সংকটে পড়েন।

পরে ধর্মমন্ত্রী বিষয়টি জানতে পেরে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

পরবর্তীতে রোগীর পরিবারের সুবিধা ও চিকিৎসা কার্যক্রম সহজ করতে তাকে নিজ এলাকা ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

হেদায়েতুল ইসলামের পরিবার ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন বিদেশে অসুস্থ অবস্থায় থাকার পর দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়মিত খোঁজখবর নেওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর আমি তাকে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করি। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সৌদি সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category