• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে আল আমিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর এলাকার তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার, আল আমিন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আব্দুল রব মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর এলাকায় তিতাস নদীর পূর্বপাড় থেকে একটি চক্র কোনো অনুমতি ছাড়াই অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত আল আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার আল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category