• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার মুরাদনগরের রায়তলা-কাজিয়াতল আড়াই কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬’ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা কবি নজরুল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপনের আহ্বায়ক দুলাল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নবীপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি রঞ্জন কুমার পোদ্দারের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ মান্যবর ডাঃ শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ সাকিব হাছান খাঁন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী বরুন চন্দ্র দে,উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, কুমিল্লা জেলা ট্রাস্টি বোর্ডের সদস্য
নারায়ন চন্দ্র সরকার, পূর্বধইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথসহ অন্যান্যরা।
আলোচনা সভা ও শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, মুরাদনগর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায় এবং মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার (পিংকু), ব্রাহ্মণ সংসদ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার সভাপতি বাবু নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবু অভয় গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুমন চক্রবর্ত্তী, রিপন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, নান্টু মুখার্জি, গোরাঙ্গ চক্রবর্তীসহ হাজারো সনাতন ধর্মালম্বী ও রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের বাণী, আদর্শ ও জীবনদর্শনের ওপর আলোকপাত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে ঢাক-ঢোল, খোল-করতাল, গীতা পাঠ এবং বর্ণিল ব্যানার-ফেস্টুনে সজ্জিত এই শোভাযাত্রায় হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category