• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নকে মাদকমুক্ত ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ-জনতার মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর থানা পুলিশ ও কামাল্লা ইউনিয়নের জনগণের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। সমাজের সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে দলেরই হোক মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও মুরাদনগর থানা পুলিশ কাজ করছে।
এছাড়াও তিনি বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সাহা,
কামাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন কৃষ্ণ সাহা, মসজিদের ইমাম মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বক্তারা কামাল্লা ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে কামাল্লা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category