• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগরের দারোরা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে রাতের আঁধারে বসতবাড়ীতে জোরপূর্বক বেড়া, ৮দিন ধরে অবরুদ্ধ ২ পরিবার মুরাদনগরের রায়তলা-কাজিয়াতল আড়াই কিলোমিটার সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি:

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ভিত্তিহীন ও অসত্য তথ্য ছাড়ানোর পর সব গুজব ভুল প্রমাণিত করে মা ও নবজাতকসহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মো: লিপি আক্তার (২২) এক প্রসূতি মা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটাল থেকে ওই মা ও নবজাতক সন্তানকে ছাড়পত্র দেওয়া হয়।

এসময় অএ হসপিটালের পরিচালক ও রোগী স্বজনরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপাচারের (সিজারিয়ান সেকশন) পর সাময়িকভাবে প্রসূতির শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছিল।
​তবে হসপিটালের চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ও সঠিক চিকিৎসায় মা ও নবজাতক উভয়ই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এদিকে, রোগীর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ হয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেয়। তবে শুক্রবার বিকালে রোগীর স্বজন ও হাসপাতালে কর্তৃপক্ষ একত্রিত হয়ে মা ও নবজাতককে হাসিমুখে বিদায় জানানোর মাধ্যমে সেই অপপ্রচারের ইতি ঘটে।

দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালে পরিচালক জানান, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ অসত্য ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছিল। চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় মা ও নবজাতক দুইজনেই এখন সম্পূর্ণ সুস্থ। সত্যতা যাচাই না করে এ ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

​রোগীর স্বজনরাও মা ও শিশুর সুস্থতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category