• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে এলাকাবাসীর দুর্ভোগ কমে আসবে বলে জানান স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে স্থানীয় জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে উপজেলার ধামঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পরমতলা গ্রামের মইদর গাজী বাড়ির ২২৫ ফুট সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ধর্মমন্ত্রীর পক্ষে কাজের উদ্বোধন করেন ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন। এ সময় তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করাই সরকারের লক্ষ্য। সেই অনুযায়ী আমাদের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উপজেলার জনসাধারণের চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ধর্মমন্ত্রীর এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: আবদুল কাদের সরকার, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, যুবদল নেতা মো: মোবারক, শ্রমিক দল নেতা মো: হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী কাঁচা ও চলাচল অনুপযোগী রাস্তার কারণে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। সিসি ঢালাই রাস্তা নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকলের যাতায়াত সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category