নিজস্ব প্রতিনিধি।।
আগামী ৬ জুলাই দেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ ২০২৬ । বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁরই অংশ হিসেবে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে কুমিল্লার মুরাদনগরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এর পরিচালনায় এ সময় কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেজবাহুল জান্নাত মিনি, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মুরাদনগর থানার এসআই রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান জসীম উদ্দীন, নদীয়াবাদ মাদ্রাসার প্রিন্সিপাল বদিউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি যথাযথভাবে পালনের জন্য বিস্তারিত আলোচনা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে, উপজেলার কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা, রেলি, চিত্রাংকন প্রতিযোগিতা, ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ।