• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বাঙ্গরা সহ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে একমাত্র সরকারি বিদ্যালয়: শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার মধ্যনগর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনায় এ মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সাবেক ইউপি সদস্য মোঃ কনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
ইউপি সদস্য সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রীর মামা সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, মধ্যনগর গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়াবহ হুমকি। তাই এই সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক ও স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, তরুণ ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তারা আরো জানান, মাদকের সাথে সম্পৃক্ত কেউ যদি ভালো হতে চায় তাহলে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে চিকিৎসা, কর্মসংস্থান থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category