• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সোনারগাঁওয়ে লোডশেডিংয়ের কথা ভেবে স্কুলে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস দিলেন সাবেক শিক্ষার্থীরা

Reporter Name / ২৮০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

সোনারগাঁ উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গাজী সুমন ও সাবেক শিক্ষার্থী ইমরান হাসান ও ফাহিম ফয়সাল উজ্জ্বল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩জুলাই) বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাসুদা আক্তারের দুই সন্তান ইমরান হাসান ও ফাহিম ফয়সাল উজ্জ্বল এবং মাসুদা আক্তারের ভাইয়ের ছেলে সাবেক সদস্য গাজী সুমন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে আইপিএস তুলে দেন।

আইপিএস এর পাশাপাশি বিদ্যালয়টির সাবেক শিক্ষক মাসুদা আক্তার বলেন, আমার প্রিয় স্কুলে অধ্যয়নরত অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২০ হাজার টাকা করে দরিদ্র তহবিলে জমা দিবেন। তিনি প্রত্যাশা করেন টাকার অভাবে কোনো অসহায় ও মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের সচেতন বিত্তবান ব্যক্তিবর্গ এগিয়ে আসবেন।
অবসরকালীন সময় যেন সুস্থভাবে ও ঈমানের সাথে অতিবাহিত করতে পারেন তার জন্য সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।

এই শিক্ষা বান্ধব উদ্যোগের জন্য চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও তাঁর প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category