সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।।
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১আগস্ট)বিকাল ৩টায় শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে হোসেনপুর জনকল্যাণ সমিতির অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া,মিলাদ মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ্জালাল সিকদার।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সিঃ সহ-সভাপতি
ইকবাল হোসেন,ইউনিয়ন বিএনপি সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মতিন বেপারী,ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুলহাজ উদ্দিন,শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেন মন্জিল,ফরদি ইসলামিয়া দাখিল মাদরাসা সভাপতি সামছুজ্জামান সাহেব,হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ গনি,ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি গাজী মালেক,৪নং ওয়ার্ডর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল বাশার,ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা,ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,৫নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক জাকির হোসেন,ইউনিয়ন যুবদল নেতা আল-আলামিন,শম্ভুপুরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান, ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি নুর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলনেতা তরিকুল ইসলাম সরকার।
এছাড়াও স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী,এলাকাবাসী এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মাহফিলে মরহুম শফিকুল ইসলাম অপুর জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়।