নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটি’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পায়ব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বোরহান উদ্দিন মুন্সীর সভাপতিত্বে ও মোঃ অথীত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
নাছির উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার রেজাউল করিম
কামাল উদ্দিন মোল্লা, মোরশেদ আলম, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল, পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ কামাল উদ্দিন, সমাজকল্যাণ সংঘের আবু কাউছার জুয়েল, তোফাজ্জল হোসেন মুন্সী, আনোয়ার মুন্সী, গাজী সাইমুম পিয়াস, ছগির মুন্সী, কামরুল মুন্সী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থী এবং পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত ও জুনিয়র দীপ্তি প্রাপ্তসহ ৩ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও বিশ্বকাপ ফুটবল কে ঘিরে পায়ব সমাজকল্যাণ সংঘের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের বিজয়ীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।