• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে লোডশেডিংয়ের কথা ভেবে স্কুলে অর্ধলক্ষ টাকা ব্যয়ে আইপিএস দিলেন সাবেক শিক্ষার্থীরা বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক

মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক রাতে নারী মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়ার মোঃ তকদির এর ছেলে মোঃ রাব্বি(২৮), পায়ব গ্রামের (আনু মেম্বারের বাড়ি) মৃত কামাল হোসেন জসিমের ছেলে মোঃ জাকারিয়া আহমেদ হৃদয়(২৫), শুশুন্ডা গ্রামের নতুন বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হাসান(২০), জাহাপুর মধ্যপাড়ার মনির হোসেনের ছেলে কাউসার সরকার(১৯), যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত কিরণ এর স্ত্রী সুখি (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ আরকানুল ইসলামের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ সহ পুলিশের একটি বিশেষ টিম মাদক উদ্ধার অভিযান চালিয়ে জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রাম থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১১,০৪০ টাকা সহ মাদক কারবার মোঃ রাব্বি, মোঃ জাকারিয়া আহমেদ হৃদয়, ইকবাল হাসান ও কাউসার সরকার কে গ্রেপ্তার করে।
অন্যদিকে একই রাতে, এসআই মোঃ কামরুজ্জামান এর নের্তৃত্বে পুলিশের একটি টিম যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পাকা রাস্তা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি সুখি নামে এক নারীকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মুরাদনগর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকবিরোধী এমন জোরালো ও সফল অভিযানে একই রাতে একাধিক মাদক কারবারি আটকের ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category