• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ

মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসবকে ঘিরে কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, দেবীদ্বার শাখার সভাপতি অধ্যাপক বিমল দত্ত, চান্দিনা শাখার সভাপতি গৌরাঙ্গ সাহা, দাউদকান্দি শাখার সভাপতি মধু চন্দ্র সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সদস্য মাসুম মুন্সিসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। তাঁরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথ উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category