মো. রাসেল মিয়া, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর। এ উপলক্ষে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য বাবু সভজিৎ দাসগুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার।
সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন দারোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, ছানু মিয়া মেম্বার, মোতাহের হোসেন, আবুল কাশেম, আব্দুল করিম ও খোরশেদ আলম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় নবনির্বাচিত সভাপতি সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক শৃংখলা বজায় রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।