• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ

বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

বন্দরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে ১ সন্তানের জননী সাদিয়া আক্তার (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধূ সাদিয়া আক্তার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া এলাকার সাঈদ হোসেনের মেয়ে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। গত সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহননকারী গৃহবধূর মা শিরিন বেগম বাদী ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
আত্মহননকারী গৃহবধূর স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছে, গত শুক্রবার পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী স্বামী বিল্পব হোসেনের সাথে গৃহবধূ সাদিয়া আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে শ্বশুর বাড়ির চৌচালা টিনশেড বসতঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের নাবালক পুত্র মুস্তাকিম ঘরের দরজা খুলে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যার কারন জানা যাবে। পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category